আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুটা হয়েছে নাটকীয়ভাবে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ’তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।

Manual2 Ad Code

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনা ছিল তিনটি লাল কার্ড নিয়ে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো।

৪৯ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে। এর আগে তার ভুল থেকেই কুইনোনেসের গোল হয়েছিল। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৪ সালে। সেবার জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি। ৩২ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

 

৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে কনুই মারার দায়ে আরেকটি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। ফলে দলটি নয়জনে নেমে আসে।

Manual3 Ad Code

ম্যাচ শেষ হওয়ার আগেই তৃতীয় লাল কার্ডটি দেখেন মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস। পেনাল্টি বক্সের প্রান্তে খুলিসা মুদাউকে বাজেভাবে ট্যাকল করায় তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়। ফলে জয় নিয়েও ১০ জনের দল হয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code