আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ূসের দুর্দান্ত গোলে ব্রাজিলের সমতা

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ণ
ভিনিসিয়ূসের দুর্দান্ত গোলে ব্রাজিলের সমতা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual2 Ad Code

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যাওয়া মরক্কোকে বেশিক্ষণ লিড নিতে দিল না ব্রাজিল। ভিনিসিয়ূস জুনিয়রের বুলেট গতির শটের গোলে সমতায় ফিরল ব্রাজিল।

Manual5 Ad Code

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারল মরক্কো। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা। ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি তিনি।

Manual7 Ad Code