আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি বক্সের ভাইরে থেকে মেসির দুর্দান্ত গোল, এগিয়ে আর্জেন্টিনা

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ণ
ডি বক্সের ভাইরে থেকে মেসির দুর্দান্ত গোল, এগিয়ে আর্জেন্টিনা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

এবারের বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিয়েছে আলবিসেলেস্তেরা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেছেন লিওনেল মেসি।

Manual7 Ad Code

খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। অফসাইডের কারণে গোল বাতিল হয়।

এরপর আলজেরিয়াও আর্জেন্টিনার জালে বল জড়ায়। তবে সেটাও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ম্যাচের ১৭ মিনিটে ঝলক দেখান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code