আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপজয়ী ফুটবলারের ছিটকে যাওয়ায় বিপাকে আর্জেন্টিনা

editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
বিশ্বকাপজয়ী ফুটবলারের ছিটকে যাওয়ায় বিপাকে আর্জেন্টিনা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে আগামী সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচটিতে তার খেলার কোনো সম্ভাবনা নেই।আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মলিনা।

Manual2 Ad Code

কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।

Manual1 Ad Code

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভ সূচনা করলেও জয়ী একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।

এছাড়া আক্রমণভাগেও থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

 

Manual4 Ad Code