আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির আরও তিন রেকর্ডের হাতছানি

editor
প্রকাশিত জুন ২২, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
মেসির আরও তিন রেকর্ডের হাতছানি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে নিজের মুগ্ধতায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে তিনটি গোলই এসেছে তার পা থেকে। এই অসাধারণ পারফরম্যান্সে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে আরও তিনটি অনন্য রেকর্ড এখন হাতছানি দিয়ে ডাকছে আর্জেন্টাইন মহাতারকাকে।

আজ রাতে অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ডগুলো হয়ে যেতে পারে খুদে জাদুকরের। প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটটিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

Manual6 Ad Code

অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি। শুধু গোল নয়, সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন তার নাগালে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার গড়া রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে এবং মেসি মাঠে থাকলে, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারের মুকুটও উঠবে তার মাথায়।

তৃতীয় রেকর্ডটি দূরপাল্লার গোলের। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রথম গোলটি করেন মেসি। সেটিই ছিল বিশ্বকাপে তার পঞ্চম দূরপাল্লার গোল। এই সংখ্যায় তিনি স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনোকে। রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন। বহু দশক ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে।

Manual5 Ad Code

মেসির পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code