আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা, সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী!

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ণ
কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা, সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী!

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। শক্তির বিচারে আলবিসেলেস্তেরা যোজন যোজন এগিয়ে থাকলেও এই ম্যাচে বড় ধরনের অঘটনের ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ঘানার এক আলোচিত তান্ত্রিক। নানা কাওয়াকু বোনসাম নামের এই ওঝা দাবি করেছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কাটবে পুচকে কেপ ভার্দে।

Manual2 Ad Code

হুট করে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে এই তান্ত্রিকের এমন মন্তব্য ফুটবলপ্রেমীদের মাঝে রাতারাতি আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য চলতি বিশ্বকাপে বোনসামের লাইমলাইটে আসা এবারই প্রথম নয়। এর আগে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ বা কালো জাদু করার দাবি করে ব্যাপক শোরগোল ফেলেছিলেন তিনি। কাকতালীয়ভাবে, ঘানার বিপক্ষে সেই ড্র হওয়া ম্যাচে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কোনো গোলই করতে পারেননি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তান্ত্রিকের প্রতি অনেকের মনোযোগ আকর্ষণ করে।

Manual6 Ad Code

তখন বোনসাম বলেছিলেন, “আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব।” সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হওয়ার পর ওই ওঝা দাবি করেন, “আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে।” তার সেই কথা মিলেও যায়; পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন।

Manual6 Ad Code

হ্যারি কেইনের পর এবার এই তান্ত্রিকের নতুন লক্ষ্য লিওনেল মেসির দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে কেপ ভার্দের পক্ষে তিনি কোনো অলৌকিক বা গোপন বিদ্যা খাটাবেন কি না, তা নিয়ে ফুটবল অনুরাগী ও নেটিজেনদের মধ্যে চলছে রসাত্মক আলোচনা। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে মেসির আর্জেন্টিনা তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পা রাখতে পারে, নাকি সত্যিই কেপ ভার্দে কোনো নতুন রূপকথা উপহার দেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।

 

Manual8 Ad Code