আজ সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চার পরিবর্তন নিয়ে সুইডেনের মুখোমুখি ফ্রান্স

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ণ
চার পরিবর্তন নিয়ে সুইডেনের মুখোমুখি ফ্রান্স

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual4 Ad Code

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে ফ্রান্স শেষ ৩২ এ। তিন গ্রুপ ম্যাচের সবগুলো জিতেছে তারা ১০ গোল দিয়ে আর মাত্র ২ গোল হজম করে।

সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর দিদিয়ের দেশমের দল ৩-০ গোলে ইরাককে পরাজিত করে। তারপর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। কিলিয়ান এমবাপে তিন ম্যাচে চার গোল করেন। বিশ্বকাপে ১৬ গোল নিয়ে তিনি লিওনেল মেসিকে ছাড়ানোর মিশনে। আর শেষ ম্যাচে হ্যাটট্রিক করে নজর কেড়েছেন উসমান দেম্বেলে।

প্রধান কোচ দেশম গত ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারানো দল থেকে আজ ৪টি পরিবর্তন এনেছেন।

Manual2 Ad Code

দলে এসেছেন: লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। বেঞ্চে গেছেন: মানু কোনে, মাক্সেন্স লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজ।

ফ্রান্স একাদশ:

মাইগনান, কুন্দে, সালিবা, উপামেকানো, দিনিয়ে, রাবিও, চুয়ামেনি, বারকোলা, অলিস, দেম্বেলে, এমবাপে।

সুইডেন কোচ গ্রাহাম পটার জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউটে ওঠা দল থেকে আজ ২টি পরিবর্তন করেছেন।

Manual2 Ad Code

দলে এসেছেন: দানিয়েল সভেনসন ও লুকাস বার্গভাল। বেঞ্চে গেছেন: আলেকজান্ডার বার্নহার্ডসন। অনুপস্থিত: ইসাক হিয়েন (ইনজুরির কারণে খেলতে পারছেন না)।

Manual1 Ad Code

সুইডেন একাদশ:

ভিদেল জেটারস্ট্রম, গুডমুন্ডসন, লিন্ডেলফ, লাগেরবিয়েলকে, সভেনসন, বার্গভাল, আইয়ারি, স্ট্রাউড, ইসাক, এলাঙ্গা, গিয়োকেরেস।