লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও অস্ট্রিয়া। দুই দলই খেলেছে আক্রমণাত্মক। তবে গোলের দেখা পেয়েছে স্পেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে তারা।
Manual5 Ad Code
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এরপর জাল বল জড়িয়েছিলেন মার্ক কুকুরেয়া। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান রেফারি।
Manual8 Ad Code
কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেন।
Manual7 Ad Code
এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় স্পেন। মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।