আজ , ,

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

editor
প্রকাশিত July 4, 2026, 12:45 AM
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ এবার চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াই অনুষ্ঠিত হবে শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায়।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে ম্যাচের আগে শুরুর একাদশ চূড়ান্ত করতে গিয়ে এখনো তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে সিদ্ধান্ত নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য জয় দিয়ে নকআউট মিশন শুরু করা। অন্যদিকে, টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে নজর কাড়া কেপ ভার্দে আরেকটি অঘটন ঘটিয়ে শেষ-১৬-এর পথে এগিয়ে যেতে চায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একসঙ্গে নয়টি পরিবর্তন আনলেও নকআউট পর্বে সেই পরীক্ষা-নিরীক্ষা আর করছেন না স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা মূল একাদশের কাঠামোতেই ফিরছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তনের সঙ্গে দল আবারও পরিচিত ৪-৪-২ ছকে খেলবে।

তিন পজিশনে লড়াই

Manual7 Ad Code

লেফট-ব্যাক পজিশনে ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছেন ফাকুন্দো মেদিনা। তাই অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের মধ্যে ভারসাম্য খুঁজতে হচ্ছে স্কালোনিকে।

Manual8 Ad Code

রক্ষণভাগের মাঝখানে ক্রিশ্চিয়ান রোমেরোর ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তিনি পুরোপুরি সুস্থ না হলে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে খেলানোর সম্ভাবনাই বেশি।

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনের জন্য লড়াই করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। তাই শুরুর একাদশে তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন।

Manual6 Ad Code

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি (অথবা ক্রিশ্চিয়ান রোমেরো), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।

 

Manual7 Ad Code