হলুদ কার্ডের কারণে ১ কোটি টাকার ওপর জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলকে
হলুদ কার্ডের কারণে ১ কোটি টাকার ওপর জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলকে
editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০২:১০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
চলতি বছর ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আর্থিক চাপও। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা সেলেসাওদের প্রতিটি হলুদ কার্ডের জন্য ফিফার আরোপিত জরিমানাও গুনতে হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)।
ফিফার শৃঙ্খলা বিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশ্বকাপে কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশনকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ লাখ ৩৪ হাজার টাকারও বেশি। ২০২৬ বিশ্বকাপ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।
ফলে মাঠে শৃঙ্খলা বজায় রাখা এখন শুধু খেলার কৌশল নয়, আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রাজিলের জন্য।
বিধিমালায় আরও যেসব আর্থিক জরিমানার কথা উল্লেখ রয়েছে:
Manual5 Ad Code
হলুদ কার্ড (সতর্কবার্তা): ১০,০০০ সুইস ফ্রাঁ (প্রায় ১৫,৩৪,০৬৬ টাকা)
দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড: ১৫,০০০ সুইস ফ্রাঁ (প্রায় ২৩,০১,০৯৯ টাকা)
সরাসরি লাল কার্ড: ২০,০০০ সুইস ফ্রাঁ (প্রায় ৩০,৬৮,১৩২ টাকা)
রাউন্ড অব ১৬-এ ওঠার আগ পর্যন্ত ব্রাজিল দল মোট সাতটি হলুদ কার্ড দেখেছে। এর ফলে ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৭০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ টাকারও বেশি।
ফিফার নিয়ম অনুযায়ী, এই জরিমানা সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশনকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হয়। এটি বিশ্বকাপে দলের পারফরম্যান্সের জন্য প্রাপ্ত প্রাইজমানি বা পুরস্কারের অর্থ থেকে কেটে নেওয়া হয় না।
কোন ম্যাচে কারা হলুদ কার্ড পেয়েছেন?
গ্রুপ পর্বে ব্রাজিল মোট ৫টি হলুদ কার্ড পায়।
মরক্কোর বিপক্ষে: ইবানিয়েজ ও কাসেমিরো
হাইতির বিপক্ষে: ডগলাস সান্তোস
স্কটল্যান্ডের বিপক্ষে: দানিলো ও ফাবিনিহো
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে আরও ২টি হলুদ কার্ড দেখেন কাসেমিরো ও দানিলো।
Manual6 Ad Code
হলুদ কার্ড পেলে তাদেরকে রাউন্ড অব ১৬ মিস করতে হবে না৷ এই হলুদ কার্ডগুলোর কারণে খেলোয়াড়দের রাউন্ড অব ১৬-র ম্যাচে খেলতে কোনো বাধা নেই। ফিফার এই শাস্তি শুধুমাত্র আর্থিক।
Manual2 Ad Code
তবে দানিলো ও কাসেমিরো এখন এক হলুদ কার্ড দূরে রয়েছেন নিষেধাজ্ঞা থেকে। তারা যদি রাউন্ড অব ১৬ বা কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পান, তাহলে পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী ৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটের কারণে ফিফা হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে। সদস্য ফেডারেশনগুলোর অনুরোধে সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবং কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হবে।
অর্থাৎ, নকআউট পর্ব শুরু হওয়ার সময় সব খেলোয়াড় নতুনভাবে শুরু করবে। এরপর রাউন্ড অব ৩২ থেকে রাউন্ড অব ১৬-এর মধ্যে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।সুএঃ ইত্তেফাক