পেনাল্টি মিস করে ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। তার আগে-পরে দুটি গোল হজম করে আর্জেন্টিনা। কিন্তু তিনিই হাল ধরেন। মঙ্গলবার আটলান্টায় আর্জেন্টিনা ও মিশরের শেষ ১৬-এর ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে একটি গোল করান। তাতে বিশ্বকাপের আরও একটি রেকর্ড ভেঙেছেন।
Manual6 Ad Code
এটি বিশ্বকাপে মেসির নবম অ্যাসিস্ট। আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হলেন তিনি।
৩৯ বছর বয়সী এই তারকা মিশরের বিপক্ষে চলতি আসরে তার প্রথম অ্যাসিস্ট করেন। এর আগে ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনটি গোল বানিয়েছিলেন মেসি।
Manual4 Ad Code
২০১৮ বিশ্বকাপে মেসির দুটি অ্যাসিস্ট ছিল। দুটিই এসেছিল ফ্রান্সের কাছে শেষ ১৬-এর ম্যাচে হেরে যাওয়ার দিনে। এর আগের তিনটি বিশ্বকাপে ২০১৪, ২০১০ ও ২০০৬ সালে তিনি একটি করে অ্যাসিস্ট করেছিলেন।
এর মাধ্যমে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন।
Manual7 Ad Code
বার্সেলোনার সাবেক এই তারকা এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের পাশাপাশি সবচেয়ে বেশি গোলের রেকর্ডেরও মালিক। মঙ্গলবার ম্যাচের ৮৩ মিনিটে সমতাসূচক গোলটি করে তিনি নিজের গোলের সংখ্যাটাও আরও বাড়িয়ে নিয়েছেন। এই বিশ্বকাপে নিজের অষ্টম ও টুর্নামেন্টের ইতিহাসে ২১তম গোল করলেন।
Manual1 Ad Code
এছাড়া নকআউটে টানা ছয় ম্যাচে গোল করলেন মেসি। ২০২২ সালের শেষ ষোলোতে শুরু। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল করেন। এবার শেষ ৩২ এ কেপ ভার্দের জালেও বল ঠেলেছেন। আর এবার মিশর।
এদিকে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোলের কীর্তিও গড়েছেন তিনি।