আজ শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual6 Ad Code

ক্যারিয়ারে অপূর্ণতা নেই লিওনেল মেসির। জেতার মতো আর কী-ই বা বাকি আছে তার! চার বছর আগেই হাতে তুলেছেন আরাধ্যের বিশ্বকাপ। টানা দুই কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন তিনি। আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগমুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক। স্পেনের বিপক্ষে সেই মহারণে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।

Manual4 Ad Code

ফাইনালের কয়েক ঘণ্টা আগে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ৩৯ বছর বয়সী মেসি। সঙ্গে লেখেন সতীর্থদের প্রতি কৃতজ্ঞতার বার্তা। সেখানে তিনি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’ সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে ও সেসব মানুষকে, যারা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।’

ফাইনাল নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লিখেন, ‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলবো না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’ মাঠের পারফরম্যান্সেও এই বিশ্বকাপ যেন মেসির। ৩৯ বছর বয়সী এই তারকা এবারের আসরে করেছেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

Manual8 Ad Code