আজ বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে হেরে যা বললেন স্কালোনি

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ণ
ফাইনালে হেরে যা বললেন স্কালোনি

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক

ঐতিহাসিক ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। ম্যাচ শেষে পরাজয় মেনে নিয়ে নিজের দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

স্পেনের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে তিনি মন্তব্য করেন, ‘কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই।
আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।’

Manual7 Ad Code

স্পেনকে কৃতিত্ব দিলেন তিনি, ‘তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আমাদের অবশ্যই তাদেরকে প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই আমাদের উদারতা দেখাতে হবে। আমরা দেখিয়েছি যে আমরা হারতে জানি।’

Manual5 Ad Code

 

Manual1 Ad Code