আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিক ‘ডাকে’ লিটনের দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফর

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
হ্যাটট্রিক ‘ডাকে’ লিটনের দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual3 Ad Code

শেষটা ভালো না হলেও এই সফর থেকে খালি হাতে ফিরছেন না বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া সফর একেবারেই দুঃস্বপ্ন ছিল লিটন দাসের জন্য। কেননা, দুই টেস্ট মিলে তিন ইনিংসে ব্যাট করেও রানের খাতা খুলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

Manual2 Ad Code

চোটের কারণে লিটনের অস্ট্রেলিয়া সফরের শুরুটাই ছিল অনিশ্চয়তায় ঘেরা। কাফ মাসলের চোটে পড়ে প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে ছিলেন না। তবে পুনর্বাসনে নাটকীয় অগ্রগতিতে শেষ পর্যন্ত দলে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।

Manual2 Ad Code

এতে লিটনকে ঘিরে বড় স্বপ্নই দেখছিল টিম ম্যানেজম্যান্ট। কেননা, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম বড় স্তম্ভ তিনি। দলের চরম বিপদে বহুবার ত্রাতার ভূমিকায় আবির্ভাব হয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে পারেননি লিটন।দুই টেস্টের তিন ইনিংসে এই উইকেটরক্ষক ব্যাটার করেছেন স্রেফ তিনটি শূন্য—০, ০ এবং ০! তিনবারই অজি পেসার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন তিনি। যা রীতিমতো দুঃস্বপ্ন লিটনের জন্য।

Manual3 Ad Code