১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, কী আছে, কবে কী দেখবেন
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, কী আছে, কবে কী দেখবেন
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
Manual4 Ad Code
খেলা ডেস্ক
ফিফার দেওয়া নাম ‘আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো’, তবে ক্লাব ফুটবলের ভাষায় ‘আন্তর্জাতিক বিরতি’। আন্তর্জাতিক ম্যাচের কারণে লিগের খেলা থামাতে হয় বলে ‘বিরতি’র নামকরণ। যে ভাষায় যা–ই হোক, আজ শুরু হতে যাচ্ছে ১৬ দিনের ‘ফিফা উইন্ডো’।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত লিগের ফুটবল বন্ধ, চলবে জাতীয় দলগুলোর ম্যাচ। কেউ খেলবে প্রতিযোগিতামূলক, কেউ খেলবে প্রীতি ফুটবল। দুই মৌসুমের মাঝের সময়টি বাদ দিলে ফিফা উইন্ডো থাকে বছরে চারবার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও মার্চ। সাধারণত এই সময়েই বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ, বাছাই ও প্রীতি ম্যাচগুলো হয়ে থাকে। প্রতিটি উইন্ডো হয়ে থাকে ৯ দিনের, ম্যাচ হয়ে থাকে সাধারণত দুটি করে।
তবে এবারের উইন্ডো প্রায় দ্বিগুণ সময়ের, প্রতিটি দল খেলতে পারবে চারটি করে ম্যাচ।
Manual2 Ad Code
কেন ১৬ দিনের উইন্ডো
এবারের ফিফা উইন্ডোতে মোট দুটি মাস অন্তর্ভুক্ত করা হয়েছে। সেপ্টেম্বরের তৃতীয়ার্ধ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এর মধ্যে চারটি ম্যাচও হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরে একটি, অক্টোবরে আরেকটি উইন্ডো মিলিয়ে যত ম্যাচ হওয়ার কথা, এবার একটানা ১৬ দিনের উইন্ডোতে তত ম্যাচ হবে। ফলে এ বছরে আর শুধু নভেম্বরে উইন্ডো বাকি থাকছে।
২০২৩ সাল ফিফা কাউন্সিল সিদ্ধান্ত নেয় খেলোয়াড়দের কল্যাণে ফিফা উইন্ডো পুনর্গঠন করা হবে। টানা তিন মাসে তিনটি উইন্ডো মানে খেলোয়াড়দের তাদের ক্লাব ছেড়ে নিজ দেশে অথবা জাতীয় দলের ম্যাচ ভেন্যুতে চলে যাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে দৌড়ঝাঁপ করতে হচ্ছে তাদের। এখন একটি উইন্ডো কমে আসায় ফুটবলারদের ভ্রমণসংক্রান্ত জটিলতা কমবে। আর দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনও নিজেদের ভ্রমণসূচি ও খেলার সূচি আরও ভালোভাবে গোছাতে পারবে।
Manual1 Ad Code
কী আছে এবারের উইন্ডোয়
এবারের ফিফা উইন্ডোয় উয়েফার সদস্যদেশগুলো খেলবে উয়েফা নেশনস লিগের ম্যাচ। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। আফ্রিকান দলগুলো খেলবে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্ব। এই অংশে অবশ্য ম্যাচ দুটি করে। কোনো কোনো দল প্রীতি ম্যাচ যুক্ত করে আরও বেশি মাঠে নামছে। উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলো কনক্যাকাফ নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, সঙ্গে থাকছে প্রীতি ম্যাচও। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মতো দলগুলো আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় শুধু প্রীতি ম্যাচই খেলবে।
এশিয়ার দলগুলো মূলত প্রীতি ম্যাচই খেলবে। বিশেষ করে যেসব দলের সামনে ২০২৭ এশিয়ান কাপ আছে, তারা গুরুত্ব দিয়েছে ভালো দলের বিপক্ষে খেলার দিকে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে ফিফা আসিয়ান কাপ। এবারই প্রথম আয়োজিত টুর্নামেন্টটিতে আছে বাংলাদেশসহ এশিয়ার ১৪টি দল।
Manual8 Ad Code
এশিয়ার মতো প্রীতি ফুটবল খেলবে দক্ষিণ আমেরিকান দলগুলোও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তো সময়টিকে কাজে লাগাচ্ছে মহাদেশের বাইরে গিয়ে একধরনের বাণিজ্যিক সফরেই।