আজ , ,

রাজনৈতিক দলের বিচার: অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

editor
প্রকাশিত November 20, 2024, 08:43 AM

Manual6 Ad Code

টাইমস নিউজ 

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইবুনাল।

Manual1 Ad Code

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয়।

Manual8 Ad Code

যেখানে বলা হয়েছে অপরাধ সংঘটনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন।

 

Manual1 Ad Code