আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে পারিবারিক সফরে মৌলভীবাজারে ঘুরে গেলেন সেনাপ্রধান

editor
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে পারিবারিক সফরে মৌলভীবাজারে ঘুরে গেলেন সেনাপ্রধান

Manual4 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual2 Ad Code

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, ঈদের ছুটির আনন্দ ভাগাভাগি করতে পরিবারসহ ঘুরে গেলেন সবুজ-শ্যামল মৌলভীবাজার।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ফিনলে চা বাগান ভ্রমণ করেন। পরে তিনি হবিগঞ্জের দিলেস লাক্সারি রিসোর্ট হবিগঞ্জ এর উদ্দেশ্যে গমন করেন।

Manual7 Ad Code

বিকেলটা ছিলো চা-বাগানের সৌন্দর্যে মোড়া, আর ঠিক তখনই তিনি শ্রীমঙ্গল উপজেলার বিখ্যাত ফিনলে চা বাগানে পা রাখেন। সবুজে ঘেরা পরিবেশ, চা পাতার সুগন্ধ আর মনোরম প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান তিনি ও তাঁর পরিবার।

Manual3 Ad Code

ঘুরে দেখেন বাগানের ঐতিহ্য ও সৌন্দর্য, কথা বলেন সেখানকার কর্মীদের সঙ্গে। এরপর বিকেলের শেষভাগে মৌলভীবাজার ছেড়ে হবিগঞ্জের পথে যাত্রা শুরু করেন।

এই সফর ছিলো একদিকে যেমন পারিবারিক বিনোদন, অন্যদিকে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভালোবাসার নিদর্শন। তার এ সফর স্থানীয়দের মাঝেও এনে দেয় আনন্দের এক ভিন্নমাত্রা।

Manual1 Ad Code