আজ , ,

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত August 15, 2025, 08:16 AM
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

Oplus_16908288


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেত।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ওই বাড়িতে মাটির ঘরে থাকতেন মনিরুল। পরিবারের চার সদস্যই মারা গেছে।
 মনিরুল ঋণগ্রস্ত ছিল বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাকিদের হত্যার পর আত্মহত্যা করেছে মনিরুল।
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন।
 এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।