আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Manual4 Ad Code

সিলেট ডেস্ক:

Manual6 Ad Code

সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

Manual2 Ad Code

আজ শনিবার সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী দুটি বাস ও গাইবান্ধা থেকে সিলেটগামী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া আহন হন অন্তত আরও ১০ জন।

Manual6 Ad Code

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual1 Ad Code