আজ বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল ৩ ইস্যুতে ইসি ঘেরাও কর্মসূচি

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
ছাত্রদল ৩ ইস্যুতে ইসি ঘেরাও কর্মসূচি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী ছাত্রদল তিন ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে ।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা।

Manual7 Ad Code

পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে।

এদিকে আজ সকাল ১০টা থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ চারজন)। এরপর বাছাইয়ে বাদ পড়া ৭২৩ জনের মধ্যে ৫-৯ জানুয়ারি ৬৪৫ জন আপিল করেছেন। ১০-১৭ জানুয়ারি টানা আট দিন আপিলে প্রায় ৪০০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ৬১১ থেকে ৬৪৫ ও অপেক্ষমাণ আপিলের শুনানি হবে।

ছাত্রদলের ৩ ইস্যু হলো:

Manual6 Ad Code

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

Manual6 Ad Code

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

Manual7 Ad Code

দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আজ রোববার সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদলের নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন।