আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেলের গেজেট দাবিতে যমুনার পথে সরকারি কর্মচারীরা, পুলিশের বাধা উপেক্ষা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
পে-স্কেলের গেজেট দাবিতে যমুনার পথে সরকারি কর্মচারীরা, পুলিশের বাধা উপেক্ষা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।

Manual5 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে রওনা করে তারা।

শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ-আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয়।

Manual6 Ad Code

এ প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

Manual6 Ad Code

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে–স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এর আগে, দাবি আদায়ে টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা।

Manual4 Ad Code

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে–স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বড় জমায়েতের ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা।

 

 

 

তথ্য সুএঃ ইনডিপেনডেন্ট