আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

গোপালগঞ্জে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গোটা এলাকায় বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে যায়।

Manual3 Ad Code

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাস্তার ওপরে ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনও ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।