আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স।

Manual7 Ad Code

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার মইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

ভুক্তভোগী শ্রমিকেরা জানান, মৈকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত ২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন তারা। মালিকপক্ষ দেই, দিচ্ছি করে বেশ কয়েকদিন ধরে তাদের ঘুরাচ্ছেন।

Manual1 Ad Code

এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতনের জন্য শ্রমিকেরা আন্দোলন শুরু করে। মালিক পক্ষ আগামী সোমবার বেতন দেওয়ার কথা বলছে। কিন্তু শ্রমিকেরা আজকের মধ্যে বেতন দেয়ার দাবি জানাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।তথ্য সুএঃ ইনডিপেনডেন্ট