আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক বিরোধে শিশু হত্যা, চাচি আটক

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
পারিবারিক বিরোধে শিশু হত্যা, চাচি আটক

Manual3 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মা-চাচির পারিবারিক বিরোধে আড়াই বছরের শিশু নুজাইফা আক্তারকে হত্যা করা হয়েছে। শিশুটির চাচি কল্পনা আক্তার (১৫) শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালোনার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

Manual4 Ad Code

এ ঘটনায় চাচিকে আটক করেছে পুলিশ। নিহত নুজাইফা ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার স্বীকার করেছেন, শিশু নুজাইফার মা প্রিয়া খাতুনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই ক্ষোভ থেকে তিনি নুজাইফাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যান। সেখানে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে শিশুটির মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বাগানে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী অভিযুক্ত কল্পনা ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে কল্পনা তার অপরাধ স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

Manual6 Ad Code

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual3 Ad Code