আজ , ,

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে

editor
প্রকাশিত January 8, 2025, 04:35 PM

Manual1 Ad Code

টাইমস নিউজ

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Manual1 Ad Code

গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

শেখ হাসিনা দেশ থেকে চলে  যাওয়ার পর আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের আধিপত্যের পতন ঘটে। তারপর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে।

রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার রাতে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে।