আজ , ,

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা সরকার নিশাত গ্রেফতার

editor
প্রকাশিত January 18, 2025, 04:10 AM
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা  মোস্তফা সরকার নিশাত গ্রেফতার

Manual4 Ad Code

টাইমস নিউজ 

Manual3 Ad Code

ময়মনসিংহে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা সরকার নিশাতকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক।

শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ২টার সময় নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

মোস্তফা সরকার নিশাত জামালপুর জেলার সদর উপজেলার মৃত. আয়নাল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা অতিক্তির পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও আমার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code