আজ শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে

Manual3 Ad Code

টাইমস নিউজ 

Manual7 Ad Code

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Manual6 Ad Code

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তালহা বিন জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছিল। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে জাদুঘরের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code