আজ বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার দেশের স্বাধীনতা

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ

Manual2 Ad Code

লুৎফর রহমান রিটন

আমার দেশের স্বাধীনতা

ছেলের হাতের মোয়া না,
দরিদ্রদের ক্ষুদ্র ঋণের
সুদের কাঁঠাল-কোয়া না!

Manual1 Ad Code

আমার দেশের স্বাধীনতা
আগস্ট মাসে পাওয়া না,
আল বদর আর লাল বদরের
প্রোফাইল পাল্টে যাওয়া না।

হেফাজতীর পক্ষে থাকা
সুশিক্ষিত জেনানা–
আমার দেশের স্বাধীনতা
প্রতারণায় কেনা না!

তিরিশ লক্ষ শহিদ বোঝো?
সংখ্যাটা কি অল্প? না।
আমার দেশের স্বাধীনতা
‘মিট্টিকুলাস গল্প’ না।

Manual7 Ad Code

আমার দেশের স্বাধীনতা
প্রথম আলোর ‘গ্রন্থ’ না।
তিরিশ লক্ষ প্রাণের দামে
শেখ মুজিবের গ্রন্থণা…

অটোয়া ২৬ মার্চ ২০২৫

Manual7 Ad Code

লুৎফর রহমান রিটন : একুশে পুরস্কার প্রাপ্ত লেখক 

Manual2 Ad Code