আজ বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস হিমু গ্রেফতার

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০২:৫৫ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস হিমু গ্রেফতার

Manual5 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সদস্য তারেক শামস খান হিমু (৬২) কে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার ১৪ জুলাই ভোরে ঢাকা শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪  সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতিক) হয়ে অংশ নিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। সে দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান।
তিনি আমেরিকা থেকে গতকাল রবিবার ১৩ জুলাই ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেয়া হয়।
নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।