আজ শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে হামলার শিকার হলেন কেন্দ্রীয় সমন্বয়কেরা

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

Manual7 Ad Code

নুসরাত জাহান 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীর কবলে পড়েছিল বলে দাবি করেছে পুলিশ। এতে হামলা চালিয়ে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাচে অন্তত দুজন আহত হয়েছেন।

রোববার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ওই পথে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছাত্রনেতারা।

Manual8 Ad Code

ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল; সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নীরব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন।

এ প্রসঙ্গে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। ওই উদ্দেশ্যে রোববার দিবাগত রাতে ৮ সদস্যের প্রতিনিধিদল একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে। রাত ২টার দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয়।

Manual1 Ad Code

হামলার সময় গাড়িতে ছিলেন রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, গাড়িটি যানজটের কারণে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক গাড়ির কাচ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারী ব্যক্তিরা একপর্যায়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। তারা চাপাতিসহ অন্য অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাচ ভেঙে আমাদের মুঠোফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেয়। তারা আরিফ সোহেল ভাইকে টেনেহিঁচড়ে গাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনাটিকে ছিনতাই উল্লেখ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারী সোমবার বলেছেন, গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। পাশেই আমাদের একটি টহল দল ছিল। তাৎক্ষণিকভাবে আমাদের টহল দলটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি।

Manual1 Ad Code

হামলার পর পর ছাত্রনেতাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে আজ সোমবার ভোর ৫টার দিকে ছাত্রনেতাদের একটি দল বান্দরবান ও আরেকটি দল ঢাকার উদ্দেশে সোনারগাঁও ছাড়ে।

Manual6 Ad Code