আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ণ
সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual5 Ad Code

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual5 Ad Code

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আট বিভাগে একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Manual3 Ad Code

বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।তথ্য সুএঃ ইত্তেফাক