অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার সিলেট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক মোঃ আনিসুল ইসলাম আশরাফি।
Manual8 Ad Code
অনুষ্ঠানে বিজয় দিবসে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Manual2 Ad Code
প্রধান অতিথি মীর এমএ সালাম বক্তব্যে বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলাধূলার বিকল্প নেই। এছাড়া খেলাধূলা করে অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্রীমঙ্গলের অনেক ছেলে-মেয়েরা আজ জাতীয় পর্যায়ে খেলে দেশের সুনাম বয়ে আনছে। মাদকের নেশা থেকে দূরে রাখতে হলে কিশোরদের খেলাধুলায় মনোনিবেশ করাতে হব। এর ফলে নেশামুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধূলার আয়োজন করায় আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানান।