আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইসলামী পাঞ্জেরী সংঘের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় ইসলামী পাঞ্জেরী সংঘের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইসলামী পাঞ্জেরী সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।
এসময় ইসলামী পাঞ্জেরী সংঘের প্রধান উপদেষ্টা আব্দুর রহমানের সঞ্চালনায় ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম, সরওয়ার কামাল, মোঃ শহিদ, ফারুক, রিদুয়ান, সাহাব উদ্দিন এবং উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণের এ আয়োজনে সার্বিক সহযোগিতায় করেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অন্যতম সংগঠন ইসলামী তারুণ্য।