আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ
বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় এসে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। এরপর বাসের চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন।

বাসের এক যাত্রী মায়া (৩০) জানান, যাত্রীরা কেউ রাস্তার পাশে, আবার কেউ পাশের রেললাইনে গিয়ে বসেছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দ্রুতগতিতে এসে পাঁচজনকে চাপা দেয়।

Manual1 Ad Code

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।

Manual5 Ad Code

 

তথ্য সুএঃ ইত্তেফাক