আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Manual8 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট নগরীর শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক ফ্যামিলী ডে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে খাদিম টি-এস্টেটে ক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অতিথি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অব. পুলিশ সুপার কায়সার আহমদ হায়দরী, এম.সি কলেজের সাবেক অধ্যক্ষ ও ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, খাদিম টি-এস্টেট এর ম্যানেজার আতিকুর রহমান।
সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাদ উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রশীদ মছরু, ক্লাব সদস্য আবু তাহের চৌধুরী, ওয়াহিদুজ্জামান মৃদা, আহমদ মাহবুব ফেরদৌস, আনু জামিল, দুরুদ মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর।