মৌলভীবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত
editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
Manual4 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজার পৌর বিএনপি নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার মজুমদার ইমনের পরিচালনায় আহ্বায়ক কমিটির সদস্য ওলীউর রহমান, শফিকুর রহমান, নাছির আহমদ, সালাম আহমদ জিতু, মোস্তাক আহমেদ চৌধুরী, লোকমান আহমদ, মোঃ রেজাউল করিম রেজা, জবলু আহমদ, সাইফুল ইসলাম স্বপন, সৈয়দ শাহনুর, শেখ জুবেদ,সৈয়দ ইজাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পৌরসভাধীন সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়, আহ্বায়ক কমিটির সদস্য পরিতোষ দাস গুপ্ত সেচ্ছায় পদত্যাগ করায় তা গৃহিত করা হয় এবং নতুন সদস্য অন্তভূর্ক্ত, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পুর্বে পৌর মসজিদের ইমাম কুতুবুল ইসলাম কতুব দোয়া পরিচালনা করেন।