লোহাগাড়ায় স্কুলছাত্র অপহরণের চেষ্টা: প্রধান শিক্ষকের তৎপরতায় উদ্ধার, আটক ১
লোহাগাড়ায় স্কুলছাত্র অপহরণের চেষ্টা: প্রধান শিক্ষকের তৎপরতায় উদ্ধার, আটক ১
editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
Manual6 Ad Code
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহকে স্কুল প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে পরীক্ষা শেষে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
Manual1 Ad Code
ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত পদক্ষেপ নেন। তিনি জানান, ফুটেজে অপহরণের দৃশ্য নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ধাওয়া করে উপজেলার ইনসাফ রেস্টুরেন্টের সামনে থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন পালিয়ে গেলেও মূল অভিযুক্ত আরিয়ান মোহাম্মদ আয়ানকে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটক আয়ান প্রবাসী মো. মামুন ও রিমি আক্তার দম্পতির ছেলে।
Manual8 Ad Code
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. নাজিম উদ্দীন জানান, আটক আরিয়ান মোহাম্মদ আয়ান তার ছেলের সাবেক সহপাঠী ছিল। প্রায় এক বছর আগে পরীক্ষায় খাতা দেখতে না দেওয়ার জেরে আব্দুল্লাহকে মারধর করায় স্কুল কর্তৃপক্ষ আয়ানকে বহিষ্কার করেছিল। সেই পুরনো ক্ষোভ থেকেই দীর্ঘ এক বছর পর পরিকল্পিতভাবে সে এ অপহরণের ঘটনা ঘটায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ মুঠোফোনে জানান, তিনি জরুরি কাজে বাইরে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। থানায় ফিরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।