আজ রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ট্রাক চালক আটক 

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ
জলঢাকায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ট্রাক চালক আটক 

Manual3 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে জলঢাকা ডালিয়া সড়কে আল আকসা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬০) ও ইজিবাইক চালক মোঃ রনি (১৮)।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, গোলমুন্ডা থেকে জলঢাকা গামী একটি ইজিবাইক এবং জলঢাকা থেকে ডালিয়া গামী (ঢাকা মেট্রো ট-২৪-৪৩২৭) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীরা তাৎক্ষণিক ভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকে থাকা যাত্রী আব্দুস সালাম কে মৃত বলে ঘোষণা করেন এবং ইজিবাইক চালক মোঃ রনি ও যাত্রী আঃ গফুর কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রনির মৃত্যু হয়।
এঘটনায় নিহত আব্দুস সালামের ভাতিজা খায়রুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক কারিমুল ইসলাম (২৩) কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭। তারিখ ২৯.০১.২৫
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দূর্ঘটনা কবলিত ইজিবাইক ও ট্রাকটিকে জব্দ করেছি এবং আসামি কারিমুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে।