আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাঃ লিঃ, অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন “

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ণ
মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাঃ লিঃ, অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন “

Manual2 Ad Code

রুবেল হোসাইন (সংগ্রাম) রংপুর,

রংপুরের মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাইভেট লিঃ, জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নর্থ বেঙ্গল জুট মিলের বৈধ এমডি-মাহবুবুর রহমানকে জুট মিলের দখল- স্বত্ব ফেরত প্রদাণ সহ জুট মিলে কাজে ফেরার অনুরোধ জানান, মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত প্রায়,শতাধিক শ্রমিক কর্মচারী।

Manual1 Ad Code

মঙ্গলবার (৪-ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জুট মিলটি আওয়ামী লীগের সাবেক এমপি- জাকির হোসেন সরকার ক্ষমতায় থাকাকালীন তার লোকজনকে দিয়ে জোর জবরদখল করে রেখেছে বলে অভিযোগ তোলা হয়।

Manual8 Ad Code

মানববন্ধনে মাহবুবুর রহমান বলেন, আমি নর্থ বেঙ্গল জুট মিলস লিঃ ‘এর বৈধ এমডি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের দোসররা আদালতে মামলা থাকার পরেও মিলটি দখলে নেয়। সাবেক চেয়ারম্যান- আবুল কাশেম, সাবেক পরিচালকঃ ওয়েহেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালকঃ বলরাম শাহা এবং জুট মিলটির প্রস্তাবিত ক্রেতা মোঃনুরুল ইসলাম (ডাবলু) মোটা আংকের টাকার বিনিময় জনতা ব্যাংকের কর্পোরেট শাখার এ-জি-এম- মোঃশামীম আহম্মেদের যোগসাজশে এন্ড ইউজ ফরেন ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিয়াল একডিট ডিপার্টমেন্টের এজিএম-মোঃ সিরাজুল ইসলামের মাধ্যমে তৎকালীন জনতা ব্যাংকের এমডি- মোঃ জব্বারকে মোটা অংকের টাকার ঘুষ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এবং আদালতে মামলা চলমান থাকার পরেও জুট মিলটির দ্বিতীয় প্রস্তাবিত ক্রেতা করেন, মোঃ নুরুল ইসলাম ডাবলুকে। সুদ মাফের সেংশন লেটার নর্থ বেঙ্গল জুট মিলকে খেলাপী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এবং সেংশন লেটারে কোথাও কিস্তির সত্য নাই।

Manual7 Ad Code

অতএব, সেংশন লেটারে মোট ঋণ একবারে পরিশোধযোগ্য। জনতা ব্যাংকের বর্তমান এবং সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা হযরত বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, মোহাম্মদ নূরুল ইসলাম ডাবলুকে, প্রস্তাবিত ক্রেতা করেন, যাহা সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন। মো:মাহবুবুর রহমান দিং, নর্থ বেঙ্গল জুট মিলের প্রকৃত ক্রেতা।

মাহবুবুর রহমান আরো বলেন, ব্যাংকের সেংশন লেটার ভূলের কারনে এবং one way exit একবারে টাকা, পরিশোধ করতে হবে বলে শর্ত দেয়। কিন্তু পরবর্তীতে তৎকালীণ আওয়ামী লীগের মাফিয়ারা গায়ের জোরে জুট মিলটি দখলে নেয়। যাহা আইনের চোখে সম্পূূর্ণ অবৈধ।

শ্রমিক নেতা নাহিদ বলেন, পরিবার পরিজন নিয়ে আমরা আড়াইশত শ্রমিক মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে বৈধ মালিক হয়েও মাহবুবুর রহমান, অবৈধ দখলদারিত্ব থেকে মিলটি রক্ষা করতে পারছেনা। তবে আদালতে মামলা চলমান থাকায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ অভিযুক্তরা।

Manual7 Ad Code