আজ , ,

বরিশালে বাসে আগুন, ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ

editor
প্রকাশিত November 19, 2026, 12:56 AM
বরিশালে বাসে আগুন, ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

বরিশাল নগরী ও গৌরনদী উপজেলায় পৃথক তিনটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ এবং মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘটা এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় ও বাস শ্রমিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের পেছনের অংশে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘এসএম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০৩৮) দাঁড়ানো ছিল। শ্রমিকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হঠাৎ সেখানে এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

Manual4 Ad Code

তবে বাসটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তার দাবি, বাসটির ভেতরে বসে ইয়াবাসেবীরা ইয়াবা সেবন করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়; এর পেছনে অন্য কোনো কারণ নেই।

Manual8 Ad Code

এদিকে এ বিষয়ে জানতে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর নথুল্লাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, বুধবার রাত ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। স্থানীয় একাধিক সূত্র জানায়, বাঁশের চেরা বোঝাই ওই ট্রাকটিতে পেট্রোলবোমা ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এতে ট্রাকটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাত ৮টা পর্যন্ত পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন।

এ ছাড়া সন্ধ্যার পরপরই গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি এলাকার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা এসব অপকর্ম চালাচ্ছে। তবে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সুএঃ ইত্তেফাক

Manual6 Ad Code