আজ , ,

আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা

editor
প্রকাশিত November 28, 2026, 11:37 PM
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

এ সময় বাড়িতে আগুন দেওয়া ব্যক্তিদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে পালানোর সময় হামলাকারীদের ফেলে যাওয়া অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে শুনেছি। তবে এখনও বিস্তারিত তথ্য পাইনি। আমরা খোঁজখবর নিচ্ছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, ধরগাঁও গ্রামে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার কার্যকরী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ১৫-২০টি মোটরসাইকেলে করে একদল লোক এসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। তা দেখে স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করেন। একপর্যায়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান ওসব লোক। পরে উত্তেজিত এলাকাবাসী তাদের ফেলে যাওয়া ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় দুজন বাসিন্দা জানান, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিরা বহিরাগত। তারা অন্য স্থান থেকে বাড়িতে আগুন দেওয়ার জন্য এলাকায় এলে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলগুলোতে আগুন দেওয়া হয়।

Manual6 Ad Code

এ বিষয়ে কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গুলজার আলী বলেন, ‘হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগ করতে যাওয়া ব্যক্তিদের ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার কথা শুনেছি। তবে কারা আগুন দিতে গিয়েছিল তা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখতেছি।’

কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার আহমদ বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই এলাকায় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই মোটরসাইকেল নিয়ে এসেছিল এবং কী উদ্দেশ্যে এসেছিল, তা আমার জানা নেই।’

Manual4 Ad Code

হাবিবুর রহমানের স্বজনরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তার বাড়িতে তত্ত্বাবধায়ক ও স্বজনরা থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল লোক বাড়িতে আসেন। পরে তারা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার লোকজন দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া করেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান ওসব লোকজন। পরে ওসব মোটরসাইকেলে আগুন দেয় স্থানীয়রা।

স্থানীয় একাধিক সূত্র বলছে, আজ ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘আজ ভোরে ওই আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।’সুএ:বাংলা ট্রিবিউন

 

Manual1 Ad Code