আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস ও মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত- ১

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে বাস ও মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত- ১

Sharing is caring!

Manual1 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সারে ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তফিকুর রহমান (২৮)।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সারে ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত মোটরসাইকেল আরোহীকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিত রায় বলেন, আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও তিনি জানান।

দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code