অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এসএমপি পুলিশ কমিশনার
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এসএমপি পুলিশ কমিশনার
editor
প্রকাশিত মে ২০, ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং:০৫.০০.০০০০.১৩৩.১২.০০৪২.২৫-১৭১, গত ১৮ মে ২০২৫ খ্রিঃ মূলে তিনি অতিরিক্ত আইজিপি (গ্রেড ২) পদে পদোন্নতি লাভ করেন।