আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় ৩ কোটি টাকার পন্য জব্দ

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় ৩ কোটি টাকার পন্য জব্দ

Manual7 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

বিজিবি সূত্রের বরাতে জানা যায়, অবৈধ ভারতীয় মালামাল পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। বিজিবি’র প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবি জানায়, বেআইনিভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এসব মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

Manual5 Ad Code