আজ , ,

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

editor
প্রকাশিত January 5, 2026, 10:03 PM
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর নিশ্চিত করেছেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, “মি. কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপরে এবারে শীতও বেশ ভালই পড়েছে। তাঁর নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন।

Manual1 Ad Code

“এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটারে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব,” বলছিলেন মি. নাসিম।

Manual5 Ad Code

ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়েদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল।

চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

Manual4 Ad Code

ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়েদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মি. কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে তাঁর চিকিৎসা করা হল, সেটা আওয়ামী লীগের কোনও নেতাই বলতে চাননি।

তথ্য সুএঃ বিবিসি বাংলা