আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ ৩ পদে এগিয়ে যারা

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ ৩ পদে এগিয়ে যারা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

Manual4 Ad Code

এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এই পরিবর্তন এলো।

Manual6 Ad Code

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর ফল ঘোষণা করা হয়।

মোট ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১২৮ ভোট ব্যববধান রয়েছে।

এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ২৯৮২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১২১৩ ভোট পেয়েছেন। তা ছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৩২০ ভোট পেয়েছেন।

এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে।

এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

তথ্য সুএঃ কালেরকন্ঠ