আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে নৌকা আর ধানের শীষ ছিল, এবার নৌকা নেই : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
আগে নৌকা আর ধানের শীষ ছিল, এবার নৌকা নেই : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। বিপদে ফেলে চলে গেছে। থাকলে অত্যন্ত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি৷

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে৷ আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদেরকে ভোট দিয়ে দেশটার সর্বনাশ করব না৷

Manual3 Ad Code

এ সময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code