আজ , ,

লুকিচের ইতিহাস গড়া গোলে এগিয়ে গেল বসনিয়া

editor
প্রকাশিত June 13, 2026, 01:46 AM
লুকিচের ইতিহাস গড়া গোলে এগিয়ে গেল বসনিয়া

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, বিশ্বকাপের প্রথম গোল, কানাডার বিপক্ষে প্রথম গোল—জোভো লুকিচের বাড়াবাড়ি উদযাপন হওয়াটা স্বাভাবিক। হয়েছেও তাই। লাল রঙে সাজা টরেন্টো স্টেডিয়ামে ইতিহাস গড়ে ফেললেন ২৭ বর্ষী তারকার।

Manual2 Ad Code

কানাডার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন লুকিচ। ডান দিক থেকে নেওয়া কর্নারের কাছে সতীর্থের হালকা ছোঁয়ায় বল পেছনের দিকে যায়। সেখানে মাত্র কয়েক গজ দূরে থাকা জোভো লুকিচ সহজেই হেড করে বল জালে জড়িয়ে দেন।

Manual7 Ad Code

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করার জন্য এর চেয়ে নাটকীয় মুহূর্ত আর কী হতে পারে! ধারাভাষ্য কক্ষ থেকে তাই ভেসে আসে, ‘What a time to score your first international goal!’ অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করার জন্য এর চেয়ে উপযুক্ত মুহূর্ত আর কী হতে পারে!