আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা।

Manual7 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

Manual6 Ad Code

রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিশেষত সরকারী পর্যায়ে (জিটুজি) প্রযুক্তি হস্তান্তর (টিওটি), যৌথ উদ্যোগ (জয়েন ভেঞ্চচার) এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন।

 

Manual1 Ad Code