সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার (৮ ফেব্রুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ।
Manual4 Ad Code
সব ঠিক থাকলে আজ রবিবার অথবা আগামীকাল সোমবারের মধ্যে যেকোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে।
Manual8 Ad Code
এর আগে গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে।
Manual3 Ad Code
হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। এটা কনফার্ম না এখনো। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। কাজ শেষ না করতে পারলে তো আর হবে না।
সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’
Manual1 Ad Code
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।